ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এবার আরব আমিরাতে করোনা ভাইরাসের হানা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 January, 2020, 8:03 PM

এবার আরব আমিরাতে করোনা ভাইরাসের হানা

এবার আরব আমিরাতে করোনা ভাইরাসের হানা

আরব আমিরাতের একটি পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ জানুয়ারি, বুধবার চীনা শহর উহান থেকে আগত একটি পরিবারের সদস্যরা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, এটি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লুএএম-এর এক প্রতিবেদনে জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে যোগ করা হয়েছে, আরব আমিরাতে প্রথম আক্রান্ত ওই পরিবারের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এবং তারা পর্যবেক্ষণে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্তৃপক্ষ আরো জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত বৈজ্ঞানিক সুপারিশ, শর্ত এবং মান মেনে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করেছে এবং এতে উদ্বেগের কারণ নেই।

ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রাণ গেছে অন্তত ১৩২ জনের। আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status