ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘন কুয়াশায় ময়মনসিংহে ৪ বাস-ট্রাকের সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 15 January, 2020, 11:49 AM

ঘন কুয়াশায় ময়মনসিংহে ৪ বাস-ট্রাকের সংঘর্ষ

ঘন কুয়াশায় ময়মনসিংহে ৪ বাস-ট্রাকের সংঘর্ষ

ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের ত্রিশালে চার বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল হোসেন (৪০)। তার বাড়ি শেরপুর জেলায়। তিনি শেরপুর চেম্বার অব কর্মাস পরিবহনের চালকের সহকারী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার বলেন, বুধবার সকালে ঘন কুয়াশার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় বালুভর্তি ট্রাক বালু আনলোড করে ঘোরানোর সময় শেরপুর থেকে ছেড়ে আসা শেরপুর চেম্বার অব কর্মাস পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসের চালকের সহকারী বাবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে ওই বাসের পেছনে গৌরীপুর থেকে ছেড়ে আসা আরিশা পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে নেত্রকোনা থেকে ছেড়ে আসা নেত্র পরিবহনের আরও একটি বাস তার পেছনে ধাক্কা দেয়। এ সময় চার বাস-ট্রাকের সংঘর্ষে বাসের কমপক্ষে আট যাত্রী গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status