ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশের কাছে সোপর্দ জবি ছাত্রদলের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 November, 2026, 11:20 AM

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশের কাছে সোপর্দ জবি ছাত্রদলের

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশের কাছে সোপর্দ জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে মারধরের পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। 

বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বিভাগে এসেছিলেন শাকিল। খবর পেয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাকে আটক করেন। এ সময় শাকিলের বান্ধবী ও কয়েকজন সহপাঠী ছাত্রদলের নেতাকর্মীদের বাধা দেন। পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। 

এদিকে শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। 

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, শাকিলের মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের আরও অভিযোগ, তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগে ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তার মাধ্যমে পরিচালিত হয়। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন তারা।

পরে শাকিলকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসে। পরে আমরা দেখার চেষ্টা করি সে কে। জানতে পারি, সে ফিলোসফি (দর্শন) বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরে তার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুলিশকে ফোন দিয়েছি এবং পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।” 

তবে শাকিলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status