|
ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে শিক্ষার্থীদের নবীনবরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে শিক্ষার্থীদের নবীনবরণ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সম্পন্ন হয় অনুষ্ঠানটি। ইবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলির সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কুষ্টিয়া-২ আসনের এমপি মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম। কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ছাত্রশিবিরের এই আয়োজনের উদ্দেশ্য সবাইকে সংগঠনে যুক্ত করা নয় বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের চর্চা করতে পারলে একসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শুধু অর্থ উপার্জনই সমৃদ্ধ ক্যারিয়ারের পরিচয় নয়। শিক্ষা, দায়িত্ববোধ, জবাবদিহিতা, সামাজিক মর্যাদা ও অর্থ উপার্জন—এই পাঁচটি বিষয়ের সমন্বয়েই একটি সুন্দর ও সমৃদ্ধ ক্যারিয়ার গড়ে ওঠে। বিভিন্ন আসন থেকে আসা সংসদ সদস্যরা বিশেষ অতিথির বক্তব্যে তারা শিক্ষার্থীদের নৈতিকতা সম্পন্ন দুর্নীতিমু্ক্ত দক্ষ মানুষ হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির যেকোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আমরা চাই, সব ছাত্রসংগঠনের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু নির্বাচন হোক। কোনো সংগঠনকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা কাম্য নয়। ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনকে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা একচেটিয়া জয় চাই না; বরং শিক্ষার্থীদের আস্থা অর্জনের মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ছাত্ররাজনীতি ও সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চাই।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
