ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের আগেই বুবলীর অন্তঃসত্ত্বার গুঞ্জন, অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 10:32 PM

বিয়ের আগেই বুবলীর অন্তঃসত্ত্বার গুঞ্জন, অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিয়ের আগেই বুবলীর অন্তঃসত্ত্বার গুঞ্জন, অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

ঢালিউড কিং শাকিব খানের হাত ধরে সিনেমায় আসেন নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই নায়ক ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরপর ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা মোট বারোটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে মুক্তি পেয়েছে নয়টি চলচ্চিত্র। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে আরো তিনটি।

নতুন বছরে দর্শকের আরো বেশি ভালোবাসা প্রত্যাশা করেন বুবলী । নায়িকা জানান, দর্শকের ভালোবাসাই তার অনুপ্রেরণা। ব্যক্তিজীবনে ৩১ বছরের বুবলি এখনো একা। অর্থাৎ আজও মেলেনি প্রকাশ্য প্রেমের সন্ধান। মা-বাবা, ভাইবোন নিয়েই বুবলির পরিবার। তবে সংসারজীবনে যে প্রবেশ করবেন, সেটা নিশ্চিত করেছেন এ তারকা।

বুধবার বুবলী বলেন, আসলে একটা বয়সে এসে নিজের পরিবার বলতে স্বামী-স্ত্রী, সন্তান ইত্যাদি বোঝায়। তবে আমার কাছে বর্তমানে পরিবার মানে মা-বাবা, ভাইবোন আর চলচ্চিত্র। বিয়ে নিয়ে এখনো ভাবিনি। নতুন বছরটি আমি কাজ নিয়েই ভাবতে চাই। যখন বিয়ে করব, তখন সবাইকে জানিয়েই করব।
শবনম বুবলী

বুবলির ক্যারিয়ার শুরুর পর থেকে প্রতিটি ছবি শাকিব খানের বিপরীতে। সম্প্রতি নিরবের বিপরীতে ‘ক্যাসিনো’ নামের ছবিতে অভিনয় করছেন। শাকিব খানের বাইরেও আরো নায়কের সঙ্গে কাজ করবেন জানিয়ে বুবলি বলেন, সব সময় চাই সুন্দর-পরিপাটি গল্প, গোছানো প্রজেক্ট; যা দর্শক পছন্দ করবেন। শুরু থেকেই সবার সঙ্গে কাজ করার কথা বলেছি। প্রজেক্ট পছন্দ না হওয়ার কারণে করা হয়নি। বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথা চলছে। আশা করি, নতুন বছরে নতুন খবর দেব।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বুবলী বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ভালোবাসায় আমি নতুন নতুন কাজ করছি। কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ-সুন্দর জীবন কাটাতে পারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status