ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর শোকবার্তা ওমানে পৌঁছে দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 10:27 PM

প্রধানমন্ত্রীর শোকবার্তা ওমানে পৌঁছে দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর শোকবার্তা ওমানে পৌঁছে দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওমানের স্থানীয় সময় দুপুর ১২টায় ওমানের নতুন সুলতানের কাছে শোকবার্তাটি পৌঁছে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান। তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদের সঙ্গে তার প্রাসাদে মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দেন। সে সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা এবং ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

রাশেদুজ্জামান আরও জানান, সাক্ষাৎকালে ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ও ওমানের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সুলতান আশা প্রকাশ করেন, দু দেশের এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status