ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারণে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 January, 2020, 10:35 PM

যে কারণে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা

যে কারণে পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা

তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সফর অনুষ্ঠিত হবে তিন ধাপে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিজ্ঞপ্তি অনুযায়ী- লাহোরে ২৪ থেকে ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

এপ্রিলে একমাত্র ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট খেলতে ফের পাকিস্তান যাবে বাংলাদেশ। করাচিতে ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে ম্যাচ এবং পরে ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। সেখানে সিরিজের ভাগ্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানির সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার বিকালে দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতা করেন আইসিসি চেয়ারম্যান শশাংক মনোহর, পিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়।

পাকিস্তান সফর নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমাদের অবস্থান বোঝার জন্য আমাকে অবশ্যই পিসিবিকে ধন্যবাদ জানাতে হবে। পারস্পরিক গ্রহণযোগ্য উপায়ে একটি সমাধান আসায় আমরা সন্তুষ্ট। আইসিসি ও এফটিপির প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে আমাদের আন্তরিক প্রচেষ্টা একটি উদাহরণ হয়ে থাকবে।’

এর আগে গত ১২ জানুয়ারি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ শুধু তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট খেলবে না।

তারও আগে গত ৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অধিকাংশ ক্রিকেটার পাকিস্তান সফরে যেতে আগ্রহী নন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বোর্ড এই সিরিজ নিয়ে সন্তুষ্ট নয়। এখনো সিরিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। সিরিজ নিয়ে অধিকাংশ ক্রিকেটার তাদের অনাগ্রহের কথা বোর্ড সভাপতিকে জানিয়েছে।’

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে অন্য দেশের ক্রিকেটাররা খেলতে অনাগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন থেকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে খেলার আয়োজন করে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status