ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
হিজবুল্লাহর প্রতিশোধের ঘোষণায় তড়িঘড়ি ঘরে ফিরলেন নেতানিয়াহু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 3 January, 2020, 4:24 PM

হিজবুল্লাহর প্রতিশোধের ঘোষণায় তড়িঘড়ি ঘরে ফিরলেন নেতানিয়াহু

হিজবুল্লাহর প্রতিশোধের ঘোষণায় তড়িঘড়ি ঘরে ফিরলেন নেতানিয়াহু

মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় লেবাননের হিজবুল্লাহ আন্দোলন প্রতিশোধের ডাক দিলে গ্রিস সফর কাটছাঁট করে দেশে ফিরলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।


সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ আন্দোলন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেন, বিশ্বজুড়ে সব প্রতিরোধ যোদ্ধাদের কাজ ও দায়িত্ব হচ্ছে এসব খুনি অপরাধীদের যথাযথ শাস্তি দেয়া।

ইতিমধ্যে লেবানন ও সিরীয় সীমান্তের অধিকৃত গোলান মালভূমিতে একটি স্কি রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে ইসরাইল।

অবৈধ ইহুদি রাষ্ট্রটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের পর মাউন্ট হারমোন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় ইসরাইল। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি না দিলেও পরবর্তীতে ওই ভূখণ্ড নিজের সঙ্গে একীভূত করে নেয় ইহুদি দেশটি।

যুদ্ধবিরতি রেখা বরাবরই শিয়া হিজবুল্লাহর অবস্থান। ২০০৬ সালে দুই পক্ষের মধ্যে একদফা যুদ্ধ হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক করতে যাচ্ছে শুক্রবার। আর এই হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য না করতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।

তবে সোলাইমানিকে হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া দ্য ব্লু অ্যান্ড হোয়াইট অ্যালায়েন্সের জ্যেষ্ঠ সদস্য ইয়ারি লাপিদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status