ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পরপর তিনটি বোমা নিক্ষেপ, বেঁচে গেলেন ছাত্রলীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 4:19 PM

পরপর তিনটি বোমা নিক্ষেপ, বেঁচে গেলেন ছাত্রলীগ নেতা

পরপর তিনটি বোমা নিক্ষেপ, বেঁচে গেলেন ছাত্রলীগ নেতা

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেনের ওপর (২৮) তিনটি বোমা হামলার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু বোমাগুলো বিস্ফোরণ না হওয়ায় ছাত্রলীগ নেতা নাসির বেঁচে গেছেন। নাসির বেনাপোল কলেজপাড়া এলাকার বাবলুর রহমানের ছেলে।

রাজনৈতিক বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ২-৩ জন দুর্বৃত্ত এসব বোমা হামলা চালায়। এ ঘটনায় বেনাপোলের কলেজপাড়ার কেলেরকান্দা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বেনাপোল পোর্ট থানার পুলিশ অবিস্ফোরিত তিনটি বোমা উদ্ধার করেছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নাসির।

ছাত্রলীগ নেতা নাসির হোসেন জানান, কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পর কেলেরকান্দা মসজিদের পাশে আমার বড় ভাইয়ের বাড়িতে নির্মাণ কাজ দেখতে যাওয়ার সময় সেখানে অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা পেছন দিকে আমার ওপর বোমা হামলা চালায়। তারা একটি বোমা আমার মাথায় নিক্ষেপ করে। কিন্তু দুর্ভাগ্যবশত বোমাটি বিস্ফোরণ না হওয়ায় আমি প্রাণে বেঁচে যাই। এরপর আরও দুটি বোমা নিক্ষেপ করে তারা। এসময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।

এসময় আশপাশে থাকা আমার আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এলে আমি মোবাইলে পুলিশকে সংবাদ দেই। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এ বোমা চালিয়েছে। এর আগেও আমার বাড়িতে একইভাবে হামলা চালিয়েছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ মামুন খান জানান, বোমা হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status