ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সরকারের পতনের সময় এসে গেছে: মান্না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 January, 2020, 4:03 PM

সরকারের পতনের সময় এসে গেছে: মান্না

সরকারের পতনের সময় এসে গেছে: মান্না

সরকারের পতনের সময় এসে গেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পরিস্থিতি অনেক বদলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কেউ কথা বলতে পারত না, সেখানে আজ সরকারের বিরুদ্ধে মিছিল হচ্ছে। এটিও কিন্তু বিজয়েরই একটি অংশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত ‘স্বাধীনতা ও ভোটাধিকার হরণ এবং আজকের বাস্তবতা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সব ব্যর্থতায় দায় নিয়ে সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। আমি সরকারকে বলব– তুমি ব্যর্থ, তুমি কোনো কিছুর নিরাপত্তা দিতে পার না, তোমার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অন্য নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status