ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 3:54 PM

নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারগারে হৃদরোগে আক্রান্ত হয়ে আবু নাছের মাসুদ (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা সূত্রে জানা গেছে, সকালে কারা হাজতি আবু নাছের মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

তিনি বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের বাদশা বাড়ির মমিন উল্যার ছেলে।

আবু নাছের মাসুদ চারটি ডাকাতি মামলার আসামি ছিল। গত বছরের ২৮ নভেম্বর পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।

নোয়াখালী কারাগারের জেল সুপার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মাসুদ বুকে ব্যথা অনুভব করলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সে ডাকাতির ৪টি মামলায় ৩৯৫ ও ৩৯৭ ধারার আসামি ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status