ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 3 January, 2020, 4:26 PM

ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি

ঢাকা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজার দিন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ। শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ওই তারিখে সনাতন ধর্মলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া মহল্লা, ক্লাবসহ বিভিন্ন স্থানে অত্যন্ত আনন্দের সাথে পূজা উৎযাপন করে। কিন্তু ওই তারিখে ভোট অনুষ্ঠিত হলে বৃহৎ একটি অংশের ভোটে গ্রহণ কিংবা পূজা উৎসব পালনে বিঘ্ন ঘটবে। সবাই যাতে ভোট উৎসব ও পূজায় অংশ নিতে পারে, সেজন্য আমাদের এ দাবি যেন মেনে নেওয়া হয়।

বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, ‘নির্বাচন কমিশন বরাবর আমরা চিঠি দিয়েছি। এরপরও যদি নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হয়, শান্তিপূর্ণ আন্দোলন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এরপরেও নির্বাচন কমিশনের যদি ঘুম না ভাঙে তাহলে সারাদেশের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকলকে নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ হিন্দু পরিষদ রাজপথে থাকবে।’

মানববন্ধনে সংগঠনের সভাপতি দিপঙ্কর শিকদার দিপু, মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায়, সহ সভাপতি ড. বিপ্লব ভট্টচার্য, অসীম দেবনাথ, অ্যাডভোকেট মিতা মল্লিক, মালা বিশ্বাস, যোগানন্দ বিশ্বাস, রাজিব মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status