ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
গেইম খেলে ৯ হাজার ডলার জিতলেন ৪ তরুণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 9:56 PM

গেইম খেলে ৯ হাজার ডলার জিতলেন ৪ তরুণ

গেইম খেলে ৯ হাজার ডলার জিতলেন ৪ তরুণ

আজিয়াটা গেম হিরো টুর্নামেন্টের প্রথম আসরে সাফল্য অর্জন করলো বাংলাদেশি চার তরুণ। এই টুর্নামেন্টে তৃতীয়স্থান অর্জন করে ৯ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে চার সদস্যের বাংলাদেশি এই গেইমার টিম- ‘অন ফায়ার সায়ানাইড’।


টিমের সদস্যরা হলেন- মুহাম্মদ নাজমুস সাকিব, খাজা কুতুব উদ্দিন, মাহমুদুল হাসান আসিফ এবং রেফাত আহমেদ রনি। আঞ্চলিক এ ই-স্পোর্টস টুর্নামেন্টটির আয়োজন করেছে এশিয়ান টেলিকম জায়ান্ট আজিয়াটা গ্রæপ বারহাদ।

সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ গেইমিং ইভেন্টটিতে অংশগ্রহণ করতে এশিয়ায় আজিয়াটার চার অপারেটিং প্রতিষ্ঠান বাংলাদেশের রবি আজিয়াটা, মালয়েশিয়ার বুস্ট, কম্বোডিয়ার স্মার্ট আজিয়াটা এবং ইন্দোনেশিয়ার এক্সএল আজিয়াটার মোট ১২ টি দল ৪৮ জন গেইমার নিয়ে অংশগ্রহণ করে।

মালয়েশিয়ায় আজিয়াটা গেম হিরো’র চূড়ান্ত পর্বে প্রতিটি দেশের শীর্ষ তিনটি দল অংশগ্রহণের সুযোগ পায়, যার প্রতিটি টিমে চারজন করে গেইমার ছিল। বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করা বাকী দুটি দল হচ্ছে বাংলা ইউনিটি এবং টিম ইনক্রেডিবল।

প্রতিযোগিতায় অংশ নিতে গেইমারদের ফ্রি ফায়ার নামে একটি আকর্ষণীয় গেইম খেলতে হয়। চূড়ান্ত পর্বে যাওয়ার আগে টিমগুলোকে গেম হিরোর বাংলাদেশ পর্বের ফাইনালে জিততে হয়েছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status