ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
তাহেরপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র কালাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 10:00 PM

তাহেরপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র কালাম

তাহেরপুরে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র কালাম

বাগমারার তাহেরপুর পৌরসভায় রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার ১ জানুয়ারি, বেলা সাড়ে ১২টার দিকে তাহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় থেকে বাছিয়াপাড়া পুকুরপাড় দিয়ে তাহেরপুর-মোহনগঞ্জ রোড় পর্যন্ত প্রায় ১কিলোমিটার (আরসিসি) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


এলাকার সাধারণ মানুষ রাস্তাটির পাকাকরণ কাজের উদ্বোধন করায় সন্তষ্টি প্রকাশ করে বলেন,দীর্ঘদিন ধরে এই রাস্তায় চলাচলে এলাকার মানুষের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে কর্দমাক্ত রাস্তায় চলাচলের অনুপোযোগি হয়ে পড়ে। এলাকাবাসি মেয়র কালাম এর এই উদ্যেগের সাধুবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো.আবু বক্কর মৃধা মুনসুর,পৌরসভার প্রধান প্রকৌশলী আব্দুল কাদের,প্যানেল মেয়র ১নম্বর ওয়ার্ড কমিশনার বাবুল খাঁ,২নম্বর ওয়ার্ড কমিশনার আলম সরদার,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: রফিক, পৌর প্রকৌশলী জাহিদ হোসেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফাতেমা বেওয়া, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আযম। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status