ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
‘নিজের সন্তানকে পর করে অনাথ শিশুর পাশে শাকিব’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 7 December, 2019, 8:17 PM

‘নিজের সন্তানকে পর করে অনাথ শিশুর পাশে শাকিব’

‘নিজের সন্তানকে পর করে অনাথ শিশুর পাশে শাকিব’

‘নিজের সন্তানকে পর করে অনাথ শিশুদের পাশে দাঁড়িয়ে লাভ কী? শাকিব তার সন্তাদের প্রতি দায়িত্ববোধ না দেখিয়ে অনাথ শিশুদের পাশে দাঁড়ানোকে দায়িত্ববোধ মনে করছেন। এটা লোক দেখানো ছাড়া আর কিছুই নয়।’-এভাবেই ক্ষোভ প্রকাশ করে কথাগুলো বলছিলেন শাকিবপুত্র আব্রাহাম খান জয়ের মা অপু বিশ্বাস।

ঢালিউড তারকা অপু বিশ্বাস ছেলে আব্রাম খান জয়কে নিয়ে পৃথক দিন কাটাচ্ছেন। ইতোমধ্যেই শাকিব-অপুর বিচ্ছেদ হয়ে গেছে। শোনা যাচ্ছে, আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই নায়িকা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস আরো বলেন, ‘বিয়ে তো একটা সময়ে গিয়ে করতেই হবে। এটি সত্য যে, বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। আর কেবল পরিবারের কথাই বলি কেন? কারণ আমার সন্তানেরও সামাজিক নিরাপত্তা প্রয়োজন।’

এদিকে শাকিব খান ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন। অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও অনাথ শিশুদের সাহায্যে ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনুষ্ঠান প্রসঙ্গে সংবাদ মাধ্যমে শাকিব খান বলেন, ‘অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ দুস্থ ও অনাথ শিশুদের সাহায্যে ব্যয় করা হবে। একথা জানার পরেই পারফর্ম করতে রাজি হয়েছি। বলা যায়, দায়িত্ববোধের জায়গা থেকেই এই আয়োজনে যুক্ত হয়েছি।’

এই অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে কলকাতার নায়িকা শ্রাবন্তীও পারফর্ম করবেন। ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। শাকিবের বাধা ডিঙিয়ে জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু বিশ্বাস। এরপর শাকিব খান-অপু বিশ্বাসের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, অপুকে ডিভোর্স লেটার পাঠান শাকিব। তারপর দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status