ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পঞ্চায়েতের ভিতরেই প্রধানের আপত্তিকর কাণ্ড, ভিডিও ভাইরাল!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 December, 2019, 8:20 PM

পঞ্চায়েতের ভিতরেই প্রধানের আপত্তিকর কাণ্ড, ভিডিও ভাইরাল!

পঞ্চায়েতের ভিতরেই প্রধানের আপত্তিকর কাণ্ড, ভিডিও ভাইরাল!

গ্রামের পঞ্চায়েতের কার্যালয়। সেখানে উপস্থিত রয়েছেন পঞ্চায়েতের প্রধান। তাঁকে ঘিরে সে সময় অফিসে রয়েছেন বেশ কয়েক জন ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে এক মহিলাকেও। সেই মহিলা চেয়ারে বসে ছিলেন। তার পর উঠে গেলেন। তখনই পঞ্চায়েত প্রধান তাঁর পিছু নিলেন। ঘরের মধ্যে সেই মহিলা এদিক ওদিক যাচ্ছেন প্রধানকে পাশ কাটিয়ে। আর ওই মহিলার পিছনে ছুটছেন প্রধান। তার পর চেয়ারে বসিয়ে, কিছু জোর করে জড়িয়ে ধরে মহিলাকে চুম্বন করলেন ওই পঞ্চায়েত প্রধান। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এই ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিও। বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, ভারতের হিমাচল প্রদেশের হামিরপুরা জেলার একটি গ্রাম পঞ্চায়েতের ভেতর ঘটেছে ঘটনাটি। তবে কোন প়ঞ্চায়েতের ঘটনা তা জানা যায়নি। জানা যায়নি, ঘটনায় অভিযুক্ত ওই পঞ্চায়েত প্রধানের নাম ও মহিলার পরিচয়। তবে এই ভিডিও ভাইরাল হতেই বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে। ওই মহিলা কী স্বেচ্ছায় এসেছিলেন পঞ্চায়েতে? না তাঁকে জোর করে আনা হয়েছিল। মহিলার সঙ্গে প্রধানের কি সম্পর্ক রয়েছে? তবে এই ঘটনার জন্য কোনও অভিযোগ দায়ের হয়েছে কি না তাও জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status