ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি কুকুর উপহার দিল ভারত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 December, 2019, 7:57 PM

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি কুকুর উপহার দিল ভারত

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি কুকুর উপহার দিল ভারত

শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব কুকুর বাংলাদেশে আনা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে কলকাতার চাষাড়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান বলেন, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। পরে দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে সেগুলো হস্তান্তর করা হয়।

সুবেদার মিজানুর রহমান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর উপহার হিসেবে দেবে ভারতীয় সেনাবাহিনী। যার প্রথম চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে হস্তান্তর করা হলো। ভারতের সেনাবাহিনীর দেয়া প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status