ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ল নবজাতকের মরদেহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:32 AM

ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ল নবজাতকের মরদেহ

ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ল নবজাতকের মরদেহ

ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ নিয়মিত ট্রেনের বগিসহ সন্দেহজনক ব্যাগ-পোটলা চেক করে থাকে। একটি লোকাল ট্রেনে তল্লাশির সময় শেষ বগিতে একটি সিটের ওপর ব্যাগ দেখতে পাওয়া যায়। ব্যাগের মালিককে খুঁজে না পেয়ে ব্যাগটি খোলা হয়। খোলার পরই দেখা যায়- সাদা কাপড়ে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক রঞ্জন বিশ্বাস জানান, আশপাশের সিটের যাত্রীরা বলেছেন, ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছার পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি রেখে চলে যান। ট্রেনটি ছেড়ে দিলেও ওই নারী ট্রেনে ওঠেননি। ধারণা করা হচ্ছে ওই নারীই কৌশলে ব্যাগটি রেখে পালিয়ে গেছেন। ট্রেনটি বাজার স্টেশনে পৌঁছার পর ব্যাগসহ ওই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status