ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মেসির ছক্কা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:35 AM

মেসির ছক্কা!

মেসির ছক্কা!

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইকের মতো আলোচনায় থাকা তারকাদের পেছনে ফেলে রেকর্ড ছয়বার ব্যালন ডি’অর জিতে নিলেন বার্সা তারকা লিওনেল মেসি। চলতি বছরের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার জিতেছেন আগেই। প্যারিসে সোমবার (২ ডিসেম্বর) এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ‘ফ্রান্স ফুটবল’–এর পুরস্কার তুলে দেন গতবারের বিজয়ী লুকা মদ্রিচ। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতলেন আর্জেন্টাইন তারকা।

এতদিন সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল মেসি ও রোনালদোর। এবার সেখানে রোনালদোকে পেছনে ফেলে ১ ধাপ নিজেকে এগিয়ে নিলেন মেসি।

এমন অর্জনের পর প্রতিক্রিয়ায় সতীর্থদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব সাংবাদিকরা আমাকে ভোট দিয়েছেন এবং চেয়েছেন যে আমি এই পুরস্কার জিতি, তাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমার সতীর্থদের অনেক অনেক ধন্যবাদ যারা সত্যি এই পুরস্কার জয়ে অনেক বেশি অবদান রেখেছে। এটা অবিশ্বাস্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

ব্যালন ডি’অর পুরস্কার কার ঝুলিতে জমা পড়বে এটা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বর্ষসেরা ফুটবলারের তকমা কি এবার মেসির নাকি সিআর সেভেনের! নাকি তাদের থেকে পুরস্কারটি কেড়ে নেবেন ডাচ তারকা ফন ডাইক! এসব প্রশ্নের অঙ্ক কষেছিলেন সমর্থকরা। ব্যালন ডি’অর পুরস্কারের প্রার্থীদের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতেছিলেন কেউ কেউ। তবে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে বিষয়টিকে এত কঠিনভাবে নেননি। চোখ বন্ধ করেই তিনি লিওনেল মেসির হাতে এবারের ব্যালন ডি’অর ট্রফিটা দেখেছিলেন।

এ নিয়ে প্রশ্ন ছুড়তেই ভালভার্দে বলেন, ‘মেসি ছাড়া আবার কে?’ বরাবরের মতো গত মৌসুমেও বার্সেলোনাকে লা লিগা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ও কোপা দেল রের ফাইনালে ওঠাতেও বড় অবদান ছিল আর্জেন্টাইন তারকার।

প্রসঙ্গত, ফ্রান্স ফুটবল সাময়িকীর এ পুরস্কারের জন্য ৩০ জনের তালিকা তৈরি করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় যে তিনজনের নাম এসেছিল তারা হলেন- লিওনেল মেসি, ভার্জিল ফন ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status