ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নড়াইলে মাশরাফি
‘আমাকে নিয়ে রাজনীতি করবেন না’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:30 AM

‘আমাকে নিয়ে রাজনীতি করবেন না’

‘আমাকে নিয়ে রাজনীতি করবেন না’

নড়াইল ২ আসনের প্রতিটি ইউনিয়ন থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংসদ মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই। যেকোনো ভাবে এগুলো নির্মূল করতে হবে। মাদক ও দুর্নীতিমুক্ত নড়াইল গড়তে হবে।’ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দলে গ্রুপিং করবেন না। উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাকে নিয়ে রাজনীতি করবেন না।’

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি এসব কথা বলেন। গতকাল সোমবার (২ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ম্যাশ বলেন, ‘আমি কারও সমালোচনা করি না। প্রত্যেককে সমান চোখে দেখি। সবাইকে সম্মান দিই। আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। আমি অনেকেরই সন্তানতুল্য। আমার ভুল হলে সরাসরি বলবেন, শুধরে দেবেন। এলাকার উন্নয়নের জন্য ইউনিয়ন ভিত্তিক চাহিদার তালিকা করে আমাকে দেন। তাহলে আগামী তিন বছরের মধ্যে আমি এই এলাকার পরিবর্তন করতে পারব।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিকদার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status