ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিপুল ইয়াবাসহ পুলিশের হাতে র‌্যাব সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 December, 2019, 11:21 PM

বিপুল ইয়াবাসহ পুলিশের হাতে র‌্যাব সদস্য আটক

বিপুল ইয়াবাসহ পুলিশের হাতে র‌্যাব সদস্য আটক

বগুড়ার শাজাহানপুরে ১ হাজার পিস ইয়াবাসহ শাহিনুর রহমান (৩৮) নামের এক র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার ডোমনপুকুর ঠিকাদারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক র‌্যাব সদস্য শাহিনুর রহমান গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুলতাইর গ্রামের বারেক সরকারের ছেলে।

 তিনি বর্তমানে র‌্যাব-৬ খুলনায় কর্মরত। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার এসআই ওবায়দুল আল মামুন জানান, আটক শাহিনুর রহমান এর আগে বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

 আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমনপুকুর ঠিকাদারপাড়া এলাকায় রাস্তা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার প্যান্টের সামনের দুই পকেট থেকে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status