ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেসিডেন্ট হতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 1:38 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 3 December, 2019, 5:11 PM

প্রেসিডেন্ট হতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রেসিডেন্ট হতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরবর্তী ক্লাইমেট ভালনারেইবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে দেওয়া প্রস্তাব গ্রহণ করে আগামী বছর সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (০২ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইনের (Hilda Heine) দেওয়া প্রস্তাব গ্রহণ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবাই যদি চায় তাহলে তিনি সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।
উল্লেখ্য, সিভিএফ ফোরাম বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন সিভিএফ’র বর্তমান প্রেসিডেন্ট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status