ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সিরাজুল আলম খান সিসিইউতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 3 December, 2019, 11:23 AM

সিরাজুল আলম খান সিসিইউতে

সিরাজুল আলম খান সিসিইউতে

একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ‘নিউক্লিয়াস-বিএলএফের’ প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এখন অসুস্থ অবস্থায় সিসিইউতে। তিনি শ্বাসকষ্টজনিত রোগে দুবাই হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের রাজনীতির এই রহস্যপুরুষ। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে সিসিইউতে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সোমবার (২ ডিসেম্বর) সিরাজুল আলম খানের প্রধান জনসংযোগ কর্মকর্তা শিকদার মো. নিজাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এখন অনেকটাই সুস্থ। তবে বুকে কফ জমে থাকায় চিকিৎসকের পরামর্শে তাকে কয়েকদিন হাসপাতালের থাকতে হবে। সিরাজুল আলম খানের কয়েকজন স্বজন হাসপাতালে তার সঙ্গে দেখা করেছেন এবং খোঁজ-খবর রাখছেন। সিরাজুল আলম খানের ভাই ফেরদৌস খানও ফেসবুক স্ট্যাটাসে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় সিরাজুল আলম খান বিমানে অসুস্থ হয়ে পড়লে এমিরেটাস এয়ার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে। তিনি এখন সুস্থ আছেন, তবে বুকে কফ জমে থাকার কারণে ডাক্তারের পরামর্শে তাঁকে কয়েকদিন চিকিৎসা নিতে হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status