চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান রুবেলের বিরুদ্ধে ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন তার স্ত্রী। সোমবার (২ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মামলা করেন তার স্ত্রী ফারজানা খানম রিনি।
বাদী পক্ষের আইনজীবী বলেন, মাসুদুর রহমান রুবেল স্ত্রীকে শ্বশুরবাড়িতে নেওয়ার ব্যাপারে গড়িমসি করতে থাকেন। বাদীর কাছে তার স্বামী যৌতুক বাবদ ৫০ লাখ টাকা, একটি ফ্ল্যাট, একটি নতুন প্রাইভেটকার ও ৩০ ভরি সোনার অলংকার দাবি করেন। যৌতুকের জন্য তিনি শারীরিক ও মানসিকভাবে একাধিকবার নির্যাতনও করেছেন বাদীকে।