ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নবজাতকের পেটেও বাচ্চা, বিস্মিত চিকিৎসকরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 4:49 PM

নবজাতকের পেটেও বাচ্চা, বিস্মিত চিকিৎসকরা

নবজাতকের পেটেও বাচ্চা, বিস্মিত চিকিৎসকরা

বিস্ময়কর ঘটনা বটে! নবজাতকের পেটেও বাচ্চা! তা দেখে মাথায় হাত চিকিৎসকদের। হয়রান মা-বাবাও। যারা শুনবেন, তারাই বিস্ময়ে হাবুডুবু খাবেন এই প্রশ্ন তুলে, কী করে হসম্ভব? কিন্তু এমন অসম্ভব ঘটনা ঘটেছে কলম্বোর মামাজ লেটিনস হাসপাতালে।

সেখানে মায়ের নবজাতক মেয়ে জন্মেছেই গর্ভে সন্তান নিয়ে! জন্মের সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় অপারেশন টেবিলে। অপারেশন করে বাদ দেওয়া হয় তার গর্ভস্থ ভ্রূণ।

চিকিৎসকেরা জানান, শিশুর জন্মের দুই মাস আগে মায়ের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, শরীরে দুটি ভ্রূণ রয়েছে। তার একটি ভ্রূণের গর্ভের সঙ্গে যুক্ত থাকায় মায়ের গর্ভে থাকাকালীনই গর্ভবতী হয়ে পড়ে সন্তান! যা সত্যিই বিরল।

জন্মের পরপরই সে কারণে নবজাতকের পেট থেকে বের করে আনা হয় ভ্রূণটি। যা অপরিণত অবস্থায় ছিল। মা তার 'বিস্ময়' কন্যার নাম রেখেছেন ইজমারা। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভালো আছে ওই নবজাতক। শারীরিকভাবে একদম ফিট এবং ভবিষ্যতে এই অস্ত্রোপচারের জন্য তাকে কোনো ভোগান্তি পোহাতে হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status