মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশের প্রগতিশীল আইনজীবী সমিতি।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রগতিশীল আইনজীবী সমিতির উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে (শামসুল হক চৌধুরী হল) মওলানা ভাসানীর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনজীবীরা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে মওলানা আবদুল ভাসানী আপসহীন নেতৃত্ব দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার।
অ্যাডভোকেট তাজুল ইসলাম নিয়াজীর সভাপতিত্বে এবং মো. সোহেল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি সহ-সভাপতি এসএমএ সবুর, আইনজীবী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি শফিকুর রহমান, আইনজীবী ঐক্যফ্রন্ট আহ্বায়ক কে এম জাবির, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মনসুর হাবিব, এম এ তাহের, হাজি সাইফুদ্দিন আহমদ চৌধুরী, তাজুল ইসলাম তাজ, রঞ্জিত কে বর্মণ, আব্দুর রহমান, দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র কর ও মো. হাফিজুর রহমান খান প্রমুখ।