ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সৌদিতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 9:06 PM

সৌদিতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত

সৌদিতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত

সৌদি আরবের দ্বাহরানে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আশংকামুক্ত হওয়ায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মরদেহ স্হানীয় হাসপাতালের মর্গে রাখা আছে।

সৌদির রাজধানী রিয়াদ থেকে ৪শ ১৩ কিলোমিটার এবং পূর্বাঞ্চলীয় শহর দাম্মাম থেকে ৩৪ কিলোমিটার দুরে দ্বাহরান এলাকায় ইনিশিয়াল কোম্পানির শ্রমিক ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন মোহাম্মদ বোরহান উদ্দিন ও মাহিন। তাদের পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস ও ইনিশিয়াল কোম্পানি। বোরহানের পাসপোর্ট নং (EE0109501), পিতা: আলী আকবর, গ্রামঃ উরুলিয়া, ওয়ার্ড-০২, পোঃ বির মালিদিয়া, থানাঃ মনোহরদি, জেলাঃ নরসিংদী। । মাহিনের পাসপোর্ট নং (BT0090107), পিতাঃ মোহাম্মদ লাল মিয়া, গ্রামঃ বারাই, ওয়ার্ড-০৩, পোঃ বারাই, থানাঃ কসবা, জেলাঃ ব্রাক্ষণবাড়িয়া।

দূতাবাসের একটি সূত্র জানায়, দুর্ঘটনাজনিত মেডিকেল রিপোর্ট পাওয়া মাত্র মরদেহ দেশে প্রেরণ করা হবে। দ্রুততম সময়ে মৃতদেহ দেশে প্রেরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে দূতাবাস।

বোরহানের পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে শ্রমিক ভিসায় সৌদি আরব আসেন তিনি। তিন বছর কাজ করার পর ছুটি নিয়ে এক বছর আগে তিনি দেশে গিয়ে বিয়ে করেন। বিয়ের দুই মাসের মধ্যে আবার সৌদি চলে যান। প্রতিদিনের মত ২৪ নভেম্বর রোববার দুপুর ১২.১৫ মিনিটে কাজ শেষে সহকর্মীসহ ঘুমিয়ে পড়েন বোরহান। এ অবস্থায় আগুন লেগে অস্হায়ী ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে সহকর্মী মাহিনসহ বোরহানের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। উল্লেখ্য, দুপুরে কর্মস্হলে থাকায় শত শত শ্রমিক অগ্নিকান্ডের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status