ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আপত্তি নেই বুবলির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 8:59 PM

আপত্তি নেই বুবলির

আপত্তি নেই বুবলির

আড়াল ভেঙে শুটিংয়ে ফিরেছেন শবনম বুবলি। রোববার রাজধানীর পূর্বাচলের বিভিন্ন লোকেশনে ‘ক্যাসিনো’ ছবির শুটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। ছবিতে বুবলি অভিনয় করছেন চিত্রনায়ক নিরবের বিপরীতে। সামনে যে কোনো নায়কের বিপরীতে কাজ করতে আপত্তি নেই তার।

শুটিংয়ে ফেরা প্রসঙ্গে বুবলি জানান, আমি একটানা কাজ করতে পারি না। কারণ আমার লেখাপড়া চলছে। পাশাপাশি ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকায় সময় নিয়েছিলাম।

এদিকে শাকিব খানের বাইরে গিয়ে নিরবের বিপরীতে ক্যাসিনোতে যুক্ত হওয়া প্রসঙ্গে বুবলি জানান, ক্যাসিনো ছবির গল্প এবং আমার চরিত্রটি ভালো লাগায় কাজ করছি। আমি এর আগেও অনেকবার বলেছি, ছবির গল্প পছন্দ হলে অন্য যেকোনো নায়কের সঙ্গে কাজ করতে আপত্তি নেই।

শাকিব খান প্রসঙ্গ টেনে বুবলি বলেন, আমি অভিনয়কে প্রফেশনালি নিয়েছি। আমার সঙ্গে শাকিব খানের প্রোডাকশনের যে কয়টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি সেগুলোর কাজ করবোই। ভবিষ্যতে হয়তো আরো ভালো ভালো প্রজেক্টে শাকিব খানের বিপরীতে আমাকে দেখা যাবে। এটা নিয়ে জল ঘোলা করার কোনো মানে হয় না।

‘ক্যাসিনো’ ছবির প্রথম লটের শুটিং শেষ হবে আগামী ১ ডিসেম্বর। এরপর ২ ডিসেম্বর থেকে পূবাইলে কাজী হায়াতের ‘বীর’ ছবির শুটিংয়ে অংশ নেবেন বুবলি। এই ছবিতে আবারো শাকিবের বিপরীতে ক্যামেরার সামনে দাড়াবেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status