ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাসা থেকে এএসআই’র রিভলবার চুরি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 8:52 PM

বাসা থেকে এএসআই’র রিভলবার চুরি

বাসা থেকে এএসআই’র রিভলবার চুরি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার এএসআই আমিনুল ইসলামের বাসা থেকে তার নামে ইস্যু করা রিভলবার চুরি হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) রাতের কোনো এক সময় উপজেলা সদরের পুরাতন বাসস্টেশন-সংলগ্ন মাস্টার ভিলা নামক একটি ভাড়া বাসা থেকে তার অস্ত্রটি চুরি হয়েছে বলে স্বীকার করে ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, বাসাটি সিলগালা করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, আমিনুল ইসলামকে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জিজ্ঞাসাবাদ করার জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এলাকাবাসী জানান, বাসায় চুরির সন্দেহে উপজেলা সদরের বিসমিল্লাহ কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান থেকে মালামাল নামিয়ে ত্রিশাল পর্যন্ত চলে গেলে এএসআই ত্রিশাল থানা পুলিশের সহায়তায় কাভার্ড ভ্যানসহ চালক রফিকুল ইসলামকে (৪০) ফুলবাড়ীয়া থানায় নিয়ে আসেন। চালক রফিকুল ইসলামকে এএসআই আমিনুল ইসলাম তার ভাড়া বাসায় বেধড়ক মারপিট করেন। এ খবর জানার পর পরিবহন শ্রমিকরা সন্ধ্যার পর থানায় অবস্থান নেয়। খবর পেয়ে সার্কেল এএসপি আল আমীন ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিবহন শ্রমিকরা চলে যায়। ফুলবাড়ীয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজল মিয়া জানান, পুলিশের এএসআই আমিনুল উচ্ছৃঙ্খল। তার বাসায় অপরিচিত মেয়েদের আনাগোনা ছিল। অহেতুক ওই শ্রমিককে আটক করে মারপিট করা হয়েছে।

এ ব্যাপারে সার্কেল এএসপি আল আমিন বলেন, পরিবহন শ্রমিককে মারধর করার পর ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দিয়ে দিয়েছি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বাসায় অপরিচিত কোন মেয়ে চলাফেরা করতেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status