ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 9:14 PM

প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় বিক্রয়ের উদ্দেশ্যে চাল মজুত করায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামান যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্লাস্টিকের বস্তায় মজুতকৃত ৭০০ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ১ হাজার খালি বস্তা মজুত রাখায় সুহিলপুর এলাকার মেসার্স গ্লোবাল অটোরাইস মিলকে ৫০ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তায় ৩০০ বস্তা চাল ও প্রতিষ্ঠানের নামে ছাপানো ১ হাজার খালি বস্তা রাখায় মেসার্স জামান অ্যান্ড সন্স অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক। আইন অনুযায়ী ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত খালি বস্তাগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status