ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এবার তামিল সিনেমায় খোলামেলা রাইমা সেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 9:09 PM

এবার তামিল সিনেমায় খোলামেলা রাইমা সেন

এবার তামিল সিনেমায় খোলামেলা রাইমা সেন

নিজের নামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন আপন আলোয়। অভিনেত্রী নানি সুচিত্রা সেন বা মা মুনমুন সেনের নামের আশ্রয়ে তাকে থাকতে হয়নি। গ্ল্যামার বা অভিনয়ের গ্রামার; সবখানেই তিনি সফল। পেয়েছেন জনপ্রিয়তাও।

টালিগঞ্জ থেকে বলিউড, মাতিয়েছেন তিনি অভিনয়ের মুগ্ধতা ছড়িয়ে। তবে মাঝে অনেকটা সময় তাকে নিরব দেখা যাচ্ছে কলকাতার সিনেমায়। এবার জানা গেল, সেই নিরবতার সময়টা তিনি কাটিয়েছেন তামিল সিনেমার শুটিংয়ে।

সিনেমার নাম ‘অগ্নি সিরাগুগাল’। সিনেমাটিতে রাইমার বিপরীতে অভিনয় করবেন তামিলের জনপ্রিয় নায়ক অরুণ বিজয়। এক টুইট বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নবীন।

সেই টুইটে সিনেমাটির পোস্টারও প্রকাশ করেছেন তিনি। সেখানে রাইমা সেনকে বেশ খোলামেলা লুকে দেখা গেছে। জানা গেছে, রাইমা ও অরুণ ছাড়াও ছবিতে রয়েছেন বিজয় অ্যান্টনি এবং আকসরা হাসান।

এরই মধ্যে প্রথম ধাপে সিনেমাটির শুটিং শেষ হয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। সিনেমাটির বাকী অংশের শুটিং হবে মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজাকাস্তানে।

এদিকে কলকাতায় রাইমা সেন সম্প্রতি সৃজিত মুখার্জির ‘বাইশে শ্রাবণ’র সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন। সর্বশেষ তাকে দেখা গেছে ‘হ্যালো’ নামের একটি ওয়েব সিরিজে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status