ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
অপেক্ষায় পদ্মা সেতুর ১৭তম স্প্যান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 9:34 PM

অপেক্ষায় পদ্মা সেতুর ১৭তম স্প্যান

অপেক্ষায় পদ্মা সেতুর ১৭তম স্প্যান

দ্রুতগতিতে এগ‌িয়ে চলছে পদ্মা সেতুর কাজ। আবারও শুরু হয়েছে পদ্মা সেতুতে স্প্যান বসানো। সব কিছু ঠিক থাকলে পদ্মা সেতুর ১৭তম স্প্যান বসবে ২৬ নভেম্বর মঙ্গলবার। দৃশ্যমান হবে আড়াই কিলোমিটারের বেশি।

প্রকল্প পরিচালক জানিয়েছেন, নাব্যতা সংকট ও ড্রেজিং করে কাজ এগিয়ে নিতে হচ্ছে। এজন্য প্রকল্প পিছিয়ে যাচ্ছে। এর আগে গত ১৯ নভেম্বর পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছিল ১৬তম স্প্যান। সাতদিন পর পদ্মা সেতুতে উঠতে যাচ্ছে ১৭তম স্প্যান।

সময় এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে পাল্টে যায় নদীর চেহারা। সর্বশেষ ১৬তম স্প্যানটি বসাতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। তবে ১৫তম স্প্যান বসাতে কিছু অপ্রত্যাশিত ঝামেলা হওয়ায় সময় লেগেছিল আটদিন। ক্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিল স্প্যান। দিনরাত ড্রেজিং করে সরাতে হয়েছে নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় সাড়ে তিন মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে পরিকল্পনা ছিল তিন-চারটি স্প্যান বসানোর। বসানো যায় মাত্র একটি।

চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও ১৭টি স্প্যান, এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত পাঁচটি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত ৩২টি। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো হবে।                                                                                                                                                           

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status