ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
রণবীর-সালমানকে ছেড়ে কাকে বিয়ে করছেন ক্যাটরিনা?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 8:59 PM
সর্বশেষ আপডেট: Monday, 25 November, 2019, 9:08 PM

রণবীর-সালমানকে ছেড়ে কাকে বিয়ে করছেন ক্যাটরিনা?

রণবীর-সালমানকে ছেড়ে কাকে বিয়ে করছেন ক্যাটরিনা?

অনেকদিনের গুঞ্জন বলিউড ভাইজান খ্যাত সালমান খানের সঙ্গে ক্যাটরিনার প্রেম। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর সালমানের ছাতার তলায় চলে আসেন ক্যাটরিনা।

তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক কথাই ছড়িয়েছে বি-টাউনের আসমানে। তবে শেষ পর্যন্ত কোনো কথারই কোনো সত্যতা মেলেনি। এবার ভারতীয় মিডিয়া দাবি করছে আসছে বছরেই বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা। আর পাত্রটি হচ্ছেন ভিকি কৌশল!

নতুন বছর এবার একসঙ্গে কাটাবেন ভিকি-ক্যাটরিনা! সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়েছে বি টাউনের আনাচে কানাচে। জানা গেছে, নতুন বছর একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন এই দুই তারকা।

সম্প্রতি দীপাবলি পার্টিতে একসঙ্গে দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে। এমনকী দীপাবলি পার্টি ছেড়ে দুজনকে একসঙ্গে বেরিয়েও যেতে দেখা যায়। সে ছবি প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায় তাদের সম্পর্ক নিয়ে।

সেই সূত্র ধরেই দাবি করা হচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। তবে কবে কোথায় হবে সেই বিয়ে এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারেনি ভারতীয় গণমাধ্যম।

এদিকে বর্তমানে ‘সূর্যবংশী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা। এই সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন তিনি। আর ‘উধম সিং’ ছবির শুটিং শুরু করবেন ভিকি কৌশল। ‘উরি’ ছবিতে জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকেই বক্স অফিসে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন নতুন এই সুপারস্টার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status