ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
কাশ্মীরে বড়সড় অভিযানের প্রস্তুতি, তিন বাহিনী মোতায়েন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 6:09 PM
সর্বশেষ আপডেট: Monday, 25 November, 2019, 6:35 PM

কাশ্মীরে বড়সড় অভিযানের প্রস্তুতি, তিন বাহিনী মোতায়েন

কাশ্মীরে বড়সড় অভিযানের প্রস্তুতি, তিন বাহিনী মোতায়েন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর উপত্যকায় এবার আরও বড়সড় অভিযান শুরু করতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এজন্য সেখানে দেশটির তিন সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিন বাহিনীর মধ্যে রয়েছে সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, নেভির মেরিন কম্যান্ডোস এবং এয়ার ফোর্সের গৌড় বাহিনীকে কাশ্মীরে নিয়োগ দেয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এ তিনটি বাহিনীর সমন্বয়ে সম্প্রতি গঠন করা হয়েছে আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন। এ ডিভিশনকে প্রথমবার কাশ্মীরে নিয়োগ করা হলো।

কাশ্মীরের যে সব জায়গা সন্ত্রাসের জন্য কুখ্যাত, সেই সব জায়গাগুলোতে আপাতত কাজ করবে তিন বাহিনী। আর্মির প্যারা স্পেশাল ফোর্সের পাশাপাশি খুব শিগগিরই মেরিন কম্যান্ডোস এবং গৌড় বাহিনীকে কাশ্মীরে সন্ত্রাস দমনে পুরোপুরিভাবে নিয়োগ দেয়া হবে।

নিয়োগ পাওয়া মেরিন কম্যান্ডোসকে উলার লেকার আশপাশের এলাকার দায়িত্ব দেয়া হয়েছে। গৌড় বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে লোলাব ও হাজিন এলাকার।

ভারতীয় আর্মির এই আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন গুজরাটের কচ্ছ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কাজ করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status