ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ভিপি নুরকে পেয়ে উচ্ছ্বসিত যুবলীগ নেতাকর্মীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 6:12 PM

ভিপি নুরকে পেয়ে উচ্ছ্বসিত যুবলীগ নেতাকর্মীরা

ভিপি নুরকে পেয়ে উচ্ছ্বসিত যুবলীগ নেতাকর্মীরা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত শনিবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সম্মেলন ছিল। ঐতিহাসিক এই সংগঠনটির সম্মেলনে নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সমাবেশস্থলে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আসা উৎসুক নেতাকর্মীরা ছিলেন সমাবেশস্থলের আশপাশে। এই স্রোত গিয়ে ঢেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও। দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যুবলীগ নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন অনেকটা কাকতালীয়ভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের সঙ্গে দেখা হয়ে যায় যুবলীগ নেতাকর্মীদের। ডাকসু ভিপিকে পেয়ে তৃণমূল থেকে আসা যুবলীগ নেতাকর্মীরা জড়িয়ে ধরেন। তাকে নিয়ে সেলফি তোলেন। অনেকে গ্রুপ ছবিও তোলেন।

এ সময় যুবলীগ নেতাকর্মীরা ডাকসু ভিপির সঙ্গে হাতে হাত মেলান, কুশলবিনিময় করেন। ভিপি নুরও সবার সঙ্গে হেসে কথা বলেন, ছবি তোলেন। ডাকসু ভিপির সঙ্গে মিশতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন যুবলীগ নেতাকর্মীরা।

অথচ গত এক বছরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ নেতাদের আটবার হামলার শিকার হন ভিপি নুর। এ নিয়ে ভিপি নুরের কষ্ট থাকলেও শনিবার যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময়ের সময় কোনো প্রভাব পড়েনি তার চেহারায়।

এ ঘটনার বিস্তারিত দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান।

তিনি বলেন, সারাদিন সরকার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সমালোচনা করি আমরা। তবু সেই দল করা মানুষগুলো আমাদেরই ভালোবাসে। কারণ তারা জানে সত্য সুন্দর, সত্য একদিন প্রকাশিত হবেই। এটিই তো আমাদের আন্দোলন করার সার্থকতা!

সুতরাং একটা কথা বলতে চাই- সত্য ও আদর্শের জায়গাটা ধরে রেখে লড়াইটা চালিয়ে যান। বিজয় একদিন হবেই। কারণ সত্য আর ন্যায়ের বিজয় তো অনিবার্য। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status