ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বৈদ্যুতিক তারে ঝুলে গেল বিমান, রক্ষা পেল পাইলট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 5:21 PM

বৈদ্যুতিক তারে ঝুলে গেল বিমান, রক্ষা পেল পাইলট

বৈদ্যুতিক তারে ঝুলে গেল বিমান, রক্ষা পেল পাইলট

যুক্তরাষ্ট্রে উঁচু খুটিতে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলে পড়েছে বিমান। তবে রক্ষা পেয়েছে তাতে থাকা পাইলট। গত শনিবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যে এমন ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি ঝুলে থাকা বিমানের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বেশ কয়েকটি বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলে আছে একটি ছোট প্রাইভেট বিমান।

মিনেসোটার লউজভিল শহর এলাকায় উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল বিমানটি। তাতে শুধু ছিলেন পাইলট থমাস কসকোভিচ। ৬৫ বছর বয়সী পাইলটকে উদ্ধারকর্মী অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। স্থানীয় শেরিফ লুক হেনেন বলেছেন,’ অবস্থা খুবই খারাপ হতে পারতো। ভাগ্য ভালো পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে।’ ঘটনার পর মার্কিন ফেডারেল এভিয়েশন এই দুর্ঘটনাটি তদন্ত শুরু করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status