ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাধুর আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 1:15 PM

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাধুর আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাধুর আত্মহত্যা

ফরিদপুরে বন্ধু সেবক ব্রক্ষ্মচারী নামে এক সাধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকালে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি শ্রীধাম শ্রীঅঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহ-সেবায়েত ছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই বিল্লাল হোসেন জানান, বন্ধু সেবক মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন। সেখানে শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রক্ষচারীর সঙ্গে বিরোধের জেরে আত্মহুতির কথা উল্লেখ আছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এ বিষয়ে বন্ধু সেবক ব্রক্ষ্মচারীর সভাপতি কান্তি বন্ধু ব্রক্ষ্মচারী বলেন, সম্প্রতি তার বিরুদ্ধে দুই নারী যৌন হয়রানি অভিযোগ তোলেন। এটা নিয়ে বন্ধু সেবক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

এদিকে সোমবার ভোরে বন্ধু সেবকের ফেসবুক আইডি থেকে ‘জীবনের শেষ লেখা শেষ কথা’ শিরোনামে একটি স্ট্যাটাস লেখা হয়। সেখানে তিনি লিখেন:

‘এভাবে পৃথিবী ছেড়ে যাবার কথা ছিল না। পরিস্থিতির কারণে যেতে হচ্ছে। কলংককে মৃত্যুর সমান মনে করি। এর জন্য দায়ী শ্রীঅংগন মহানাম সমপ্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু । তারই ষড়যন্ত্রের শিকার হয়েছি। দুই নারীকে আমার বিরুদ্ধে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করে মানুষ। অনুরোধ করব দুর্বলতা ঝেড়ে ফেলুন। জেগে ওঠুন। বহুমুখী গণতন্ত্রের ভিত্তিতে সংগঠন গড়ে তুলুন। মহানাম সম্প্রদায়ে সাধুর অভাব নেই। আছে শুধুই মনের অভাব। সবাইকে ডেকে ঐক্য গড়ে তুলুন।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সাধুর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রকৃত ঘটনা কী পুলিশ তদন্ত করে দেখছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status