ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কম্পানির কাজে গিয়ে যৌন সঙ্গমে মৃত্যু, কম্পানিকেই জরিমানা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 8:16 PM

কম্পানির কাজে গিয়ে যৌন সঙ্গমে মৃত্যু, কম্পানিকেই জরিমানা!

কম্পানির কাজে গিয়ে যৌন সঙ্গমে মৃত্যু, কম্পানিকেই জরিমানা!

বিজনেস ট্রিপ-এ ভারত থেকে ফ্রান্স গিয়ে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার পর হার্ট অ্যাটাকে মারা যান এক ব্যক্তি। যেহুতু অফিসের কাজে বাইরে গিয়েছিলেন ওই কর্মচারী, তাই প্যারিসের এক কোর্ট রায় দিয়েছে, কর্মচারীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কম্পানির। কিন্তু কম্পানি একেবারেই টাকা দিতে রাজি নয়। বরং ওই কর্মচারীর আচরণের ফলে কাজের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

কর্মচারীর নাম জেভিয়ার। ২০১৩ সালে সেন্ট্রাল ফ্রান্সে রেল ইঞ্জিনিয়ারিং কম্পানি টিএসও-এর সিকিউরিটি টেকনিশিয়ান হিসাবে ফ্রান্স গিয়েছিলেন তিনি। একদিন কাজের শেষে হোটেলে ফিরে যৌন সঙ্গমে লিপ্ত হন এক মহিলার সঙ্গে। তারপরই হার্ট অ্যাটাক করেন জেভিয়ার, এবং ঘটনাস্থলেই মারা যান।

স্বাস্থ্যবীমা পরিষেবা প্রদানকারী সংস্থা জানায় যে, এটি কাজ-সংক্রান্ত সফরে ঘটা দুর্ঘটনা, অতএব কাজের মাঝেই ওই ব্যক্তি মারা যান বলে গণ্য করা হবে। কিন্তু কম্পানির দাবি, জেভিয়ারের যৌন সংসর্গের জন্য তাঁর কম্পানি দায়ী নয়, কারণ তা কর্ম-বহির্ভূত, এবং এতে কাজের ক্ষতি হয়েছে। কিন্তু বীমা পরিষেবা সংস্থার পাল্টা দাবি, যৌন সঙ্গম ততটাই স্বাভাবিক যতটা গোসল করা বা খাবার খাওয়া।

এ বিষয়ে মামলা হলে প্যরিসের ওই কোর্ট রায় দেয়, জেভিয়ার কম্পানির কাজের জন্যই বাইরে গিয়েছিলেন। সুতরাং জেভিয়ারের সম্পূর্ণ দায়িত্ব কম্পানির। তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status