ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
হিরো আলমের বিরুদ্ধে ‘দুই বউ’ পেটানোর অভিযোগ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 7:17 PM

হিরো আলমের বিরুদ্ধে ‘দুই বউ’ পেটানোর অভিযোগ!

হিরো আলমের বিরুদ্ধে ‘দুই বউ’ পেটানোর অভিযোগ!

নুসরাত জাহান জিমু। ভাইরাল হিরো আলমের হাত ধরে মিডিয়ায় আসেন তিনি। এরপর দেশ-বিদেশের অনেক তারকাদের মত তাকেও ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেন এই ভাইরাল নায়ক।

এর আগেও হিরো আলম অন্য এক নারীকে বিয়ে করেছিলেন।

জানা গেছে, বর্তমানে তার সঙ্গে থাকছেন না তিনি। তাকে অকথ্য গালিগালাজ ও মারধর করতো বলে অভিযোগ আনায় মূলত সেই ঘর ভেঙেছে হিরো আলমের। এমনকি এই কারণে জেলও কেটেছেন তিনি।

এদিকে কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে হিরো আলমের ২য় স্ত্রী (নুসরাত জাহান জিমু) কেঁদে কেঁদে বলেন, ‘একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে হিরো আলমের। প্রতিবাদ করায় প্রথম স্ত্রীর মতো তাকেও মারধর করতেন হিরো আলম’।

এই কারণে গত রোববার (১০ নভেম্বর) হিরো আলমের বিরুদ্ধে ভাটারা থানায় একটি জিডি দায়ের করেন নুসরাত। যার জিডি নং ৮১৬, তারিখ ১০/১১/১৯ইং।

আরও জানা গেছে, বিয়ের খবর গোপন রেখে ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন হিরো আলম। প্রায় এক বছরের সংসার এটি। বিয়ের খবর প্রকাশ পেলে জনপ্রিয়তা নষ্ট হবে, এই কথা বলে নুসরাতকে মুখ না খুলতে বলেন তিনি। তবে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতেন হিরো আলমের প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমিসহ পরিবারের সবাই। প্রথম স্ত্রীর মৌখিক সম্মতিতেই দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয় বলেও জানান নুসরাত।

প্রথম স্ত্রী সুমি এবং হিরো আলমের সঙ্গে নুসরাতের মুঠোফোনে কথা বলার বেশ কয়েকটি ফোন রেকর্ডও গণমাধ্যমকর্মীদের কাছে দিয়েছেন তিনি। হিরো আলমের একাধিক বিয়ে এবং নারীদের জীবন নিয়ে খেলার নেপথ্যে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী আতিকুর রহমান, হিরো আলমের দুলাভাই (দ্বিতীয় বিয়ের স্বাক্ষী) আব্দুল মালেক, পরাণ মিয়াসহ বেশ কয়েকজন রয়েছেন বলে জানান নুসরাত। এদেরও বিচার চাইলেন দ্বিতীয় স্ত্রী।

এছাড়া মুকুল নেত্রবাদী নামের এক পরিচালক ফোন করে হিরো আলমকে ডিভোর্স দেয়ার জন্য চাপ দিচ্ছেন বলেও জানান নুসরাত।

ডিশ ব্যবসায়ী থেকে তারকা বনে যাওয়া হিরো আলমের সঙ্গে প্রায় একবছর পূর্বে কুড়িগ্রামের নুসরাত জাহানের বিবাহ সম্পন্ন হয়। এরপর থেকেই ঢাকায় গোপনে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন তিনি। গত ৬ মার্চ যৌতুকের দাবিতে প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমিকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়েছিল হিরো আলম। পরে ৭ মার্চ বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তরিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, হিরো আলমের স্ত্রী সুমিকে মারধরের অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার (হিরো আলম) শ্বশুর সাইফুল ইসলাম। ২০০৮ সালে সুমি বেগমের সঙ্গে হিরো আলমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

দ্বিতীয় স্ত্রী নুসরাত বলেন, আমার সঙ্গে বিয়ে হবার আগে হিরো আলমের প্রথম স্ত্রী সুমি আমাকে বলেছিলেন, তার নারী আসক্তি বেশি। একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। প্রথম স্ত্রীর কথায় কান দিতাম না তখন।

সুমি আমাকে এও বলতেন, আলম তোমাকে পছন্দ করে, তুমি ওর জীবনে এসে আলমকে সুপথে নিয়ে এসো। আমার সন্তানদের মুখের দিকে তাকাও, আলম সুপথে না আসলে সন্তানদের কি হবে! অনেক নারীর জীবন ও নষ্ট করবে। আমি সুমিকে বোন ডাকতাম। হিরো আলম আমাকে বিয়ে করার জন্য কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন, হাসপাতালেও ভর্তি ছিলেন। এরপর আমি তাকে বিয়েতে রাজি হই।

আর এখন হিরো আলম বলে বেড়াচ্ছেন, আমি নাকি ওর স্ত্রীই না! কাবিননামা নাকি মিথ্যা! বসুন্ধরার বাসায় আমার সঙ্গে সংসার করছেন, এটাও নাকি মিথ্যা! তার এতো জনপ্রিয়তা যে, আমাকে বিয়ে করেছে জানলে জনতার কাছে তার সম্মান যাবে!

এখন আমি থানায় জিডি করেছি, মামলাও করবো। আর যেন আমার মতো আর কোন নুসরাত কষ্ট না পায়। হিরো আলমের বিচার চাই। ওর নেপথ্যে থেকে যারা একাধিক মেয়েদের সঙ্গে বিয়ে বিয়ে খেলছেন, ওদের বিরুদ্ধেও মামলা করবো।

এই বিষয়ে জানতে হিরো আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেই কেটে দেন।

এদিকে ভাটারা থানার উপপরিদর্শক কেএম জিয়াউল আলম মুঠোফোনে জানান, দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহানকে মারধরের ঘটনায় হিরো আলমের বিরুদ্ধে জিডি দায়ের হয়েছে। তদন্ত করে প্রাথমিকভাবে মারধরের বিষয়টি নিশ্চিত হয়েছি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status