ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
যে কারণে বন্ধ হতে পারে আপনার ইউটিউব চ্যানেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 7:13 PM

যে কারণে বন্ধ হতে পারে আপনার ইউটিউব চ্যানেল

যে কারণে বন্ধ হতে পারে আপনার ইউটিউব চ্যানেল

ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম ইউটিউব সম্প্রতি তাদের ‘টার্মস অব সার্ভিস’ নীতিমালায় পরিবর্তন এনেছে। গত সপ্তাহে, ব্যবহারকারীদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে নতুন ‘টার্মস অব সার্ভিস’ সম্পর্কে জানিয়ে দেয় ইউটিউব।

নতুন এ নীতিমালায় দেখা গেছে অনেক কঠিক শর্ত। ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ শর্তটি দেখে অনেক ইউটিউবার তাদের অ্যাকাউন্ট হারানোর আশঙ্কায় আছেন।

ইউটিউবের নতুন নীতিমালায় ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ নামের বিভাগে লেখা হয়েছে, যদি ব্যবহারকারীর কাছ থেকে অর্থ আয় না করতে পারে তাহলে অ্যাকাউন্ট ডিলিট করে দেবে ইউটিউব। এ নিয়ম কার্যকর হবে আগামী ১০ ডিসেম্বর থেকে।

‘টার্মস অব সার্ভিস’ এ লেখা রয়েছে, অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওর বিজ্ঞাপন থেকে যথেষ্ট পরিমাণ আয় না হলে কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ডিলিট করার ক্ষমতা রাখে ইউটিউব। তবে লেখাটি ইউটিউবার ও ব্যবহারকারীদের কাছে স্পষ্ট কোনো বার্তা দেয়নি।

এর আগে ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন এনেছিলো ইউটিউব। সেবার ইউটিউব ভিডিও থেকে অর্থ আয়ের জন্য কঠোর নিয়ম বেঁধে দেয়া হয়। বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলগুলোর জন্য শর্তগুলো কঠিন ছিল না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status