ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
সালমান-ভাগ্যশ্রীকে নকল করে ভাইরাল যুগল (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 7:09 PM

সালমান-ভাগ্যশ্রীকে নকল করে ভাইরাল যুগল (ভিডিও)

সালমান-ভাগ্যশ্রীকে নকল করে ভাইরাল যুগল (ভিডিও)

ভিডিও তৈরির অ্যাপের সৌজন্যে নয়ের দশকের বলিউডের রোম্যান্টিক হিট গানের ভিডিও ভাইরাল হচ্ছে প্রায়শই।

অভিনেতা-অভিনেত্রীদের ঢঙে অনেকেই নিজেদের মতো করে নাচছেন সেই সব হিট রোম্যান্টিক গানে। সেই সব ভিডিও নিয়ে উত্‍সাহও দেখাচ্ছে নেটদুনিয়া।

সম্প্রতি সালমান-ভাগ্যশ্রীর ম্যায়নে প্যায়ার কিয়া’রে একটি প্রেমের গানে যুগলের নাচও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্তৃত মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন এক যুগল। লতা মঙ্গেশকরের গাওয়া ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গানের তালে নাচতে দেখা যাচ্ছে তাঁদের।

সালমন ও ভাগ্যশ্রী যে রঙের পোশাক পরে নেচেছিলেন ওই গানের দৃশ্যে, সেই রঙের পোশাকেই নাচতে দেখা গিয়েছে ওই যুগলকে।

হিট গানের নাচের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল। তিন লক্ষেরও বেশি ইউজার ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিও।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status