ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
‘পরিচালক বলেছিলেন খুলতে, আমি বলেছিলাম কী দেখতে…!’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 7:18 PM

‘পরিচালক বলেছিলেন খুলতে, আমি বলেছিলাম কী দেখতে…!’

‘পরিচালক বলেছিলেন খুলতে, আমি বলেছিলাম কী দেখতে…!’

হলিউড থেকে প্রথমে শুরু হয়েছিল ‘মি টু’ আন্দোলন। এরপর ধীরে ধীরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে বলিউডে। এরপর হলিউড-বলিউড থেকে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। এতে নামিদামি অনেক প্রযোজক থেকে শুরু করে পরিচালক, এমনকি নায়কই জড়িয়ে পড়েন অভিযুক্তদের তালিকায়।

অন্যদিকে হলিউডে এই নিয়ে অনেক তারকা অভিযোগ করলেও চুপ ছিলেন নামকরা অনেক তারকা। যৌন হেনস্তার কথা গণমাধ্যমে প্রকাশ না করলেও সেই অনাখাঙ্খিত অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন তারা। তবে এবার আর চুপ থাকতে পারলেন না বিশ্বনন্দিত পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ।

ক্যারিয়ারের শুরুতে তিনি যে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, তা প্রকাশ্যে আনলেন এবার। তিনি জানালেন, একজন পরিচালক তার সঙ্গে যে ব্যবহার করেছিল, তা শুনলে অবাক হয়ে যাবেন যে কেউ।

জেনিফার বলেন, আমরা অবশেষে বলতে পেরেছি যে, অনেক হয়েছে আর নয়। ক্যারিয়ারের শুরুতে আমার এক ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল। তাকে পুরোই নগ্ন হতে বলেছিলেন এক পরিচালক। তখন লোপেজ সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছেন।

ওইসময় একজন হলিউড পরিচালক জেনিফারকে ডেকে বলেছিলেন, পোশাক খুলে ফেলতে। পুরোপুরি নগ্ন হতে। প্রতিমুহূর্তে লোপেজ উত্তর দিয়েছিলেন, ‘কী দেখতে চান?’ তার দাবি তার বক্ষদেশ দেখার জন্যই এমনটা বলেছিলেন ওই পরিচালক।

জেনিফার লোপেজ তখন বলেছিলেন, না আপনাকে দেখাব না, আপনার সঙ্গে সেটেই দেখা হবে। লোপেজ এও বলেন, যদি সেদিন চুপ থাকতাম, তাহলে হেনস্তা আরো বেড়ে যেত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status