ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
নতুন ১০ গান নিয়ে হৈমন্তী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 7:23 PM

নতুন ১০ গান নিয়ে হৈমন্তী

নতুন ১০ গান নিয়ে হৈমন্তী

এই প্রজন্মের শুদ্ধ সুরের মিষ্টি কণ্ঠের গায়িকা হৈমন্তী রক্ষিত দাশ। দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। উপমহাদেশের দুই কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর ও রুনা লায়লার গান থেকে অনুপ্রেরণা পান হৈমন্তী।

হৈমন্তীর ভাষায়, ‘আমার গানের অনুপ্রেরণা শ্রদ্ধেয় লতা জি এবং শ্রদ্ধেয় রুনা ম্যাডাম। তাদেরকে আমার গানের আদর্শ মনে করেই নিজেকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজ আমি যা কিছুই হয়েছি না কেন, এই দুইজনের আদর্শ বুকে লালন করেছিলাম বলেই হয়েছি। তাদের আদর্শকে মাথায় রেখেই আমি জীবনের বাকিটা সময় পার করে দিতে চাই।

দেশের বাইরের স্টেজ শোগুলোতে প্রবাসী বাঙালি দর্শকের মধ্যে দেশের জন্য যে আবেগ দেখতে পাই তা সত্যিই মাঝে মাঝে মন খারাপেরও কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের জন্য, দেশের জন্য তাদের মধ্যে যে টান যে আবেগ দেখি তার তুলনা হয় না।’

এদিকে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তপন চৌধুরীর সঙ্গে হৈমন্তীর ‘তুমি আড়াল হলেই’ গানটি। গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। সুর ও সঙ্গীত করেছেন উজ্জ্বল সিনহা। একই শিল্পীর সঙ্গে নতুন আরো একটি গান শিগগিরই প্রকাশ হবে বলে জানান হৈমন্তী। এ ছাড়াও নতুন আরো দশটি গান তার তৈরি আছে আছে বলেও জানান তিনি।

গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, শরীফ আলদীন, অভি আকাশ। সুর ও সঙ্গীত করেছেন পল্লব স্যানাল, নাজির মাহমুদ, অভি আকাশ। পর্যায়ক্রমে গানগুলো শিগগিরই প্রকাশ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status