ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন যে ৮ অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 7:24 PM

বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন যে ৮ অভিনেত্রী

বিয়ের আগেই গর্ভবতী হয়েছিলেন যে ৮ অভিনেত্রী

বলিউড তারকারা অনেক সময়েই তাঁদের ব্যতিক্রমী জীবনযাপনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। নিজের সেলিব্রিটি স্টেটাসের জোরে অনেক সময়েই এমন অনেক কাজ তাঁরা করতে পারেন সনাতন সমাজের চোখে যেগুলি হয়ত নিন্দনীয়। বলিউডে এমনি কয়েকজন তারকা অভিনেত্রী রয়েছেন যারা বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছিলেন। চলুন জেনে নেয়া যাক তাদের সম্পর্কে-

১.কঙ্কনা সেন শর্মা: বেশ কয়েক বছর অভিনেতা রণবীর শোরের সঙ্গে প্রণয়পর্ব চলার পরে ২০১০-এ দু’জনের বিয়ে হয়। ২০১১ সালের শুরুর দিকেই একটি ছেলে সন্তানের জন্ম দেন কঙ্কনা। এ থেকে বলিউডে আলোচনা শুরু হয়ে যায়, বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন তিনি। তবে এই বিষয়টি কঙ্কনা নিজে কখনও স্বীকার করেননি।

২.শ্রীদেবী: ইনিই বলিউডের একমাত্র নায়িকা যিনি খোলাখুলি স্বীকার করেছেন যে, বিয়ের আগেই তিনি গর্ভবতী ছিলেন। ১৯৯৬ সালে বনি কপুরের সঙ্গে যখন শ্রীদেবীর বিয়ে হয় তখন তিনি ৭ মাসের অন্তঃসত্বা। এই হিসেব থেকে অনেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, যখন বনির সন্তানের গর্ভধারণ করেন‌ শ্রীদেবী তখনও বনি তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। বিয়ের কয়েক মাসের মধ্যেই জ্যেষ্ঠা কন্যা জাহ্নবীর জননী হন শ্রীদেবী।

৩.সারিকা: অভিনেত্রী সারিকার সঙ্গে কমল হসানের ভালোবাসার সম্পর্ক যখন শুরু হয় তখনও কমলের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী-এর বিবাহবিচ্ছেদ ঘটেনি। এই সময়েই সারিকা কমলের সন্তান গর্ভে ধারণ করেন। এই সন্তানই বর্তমানের নামজাদা অভিনেত্রী শ্রুতি হসান।

৪.অমৃতা অরোরা: ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে অমৃতার বিয়ের বন্দোবস্ত হয় অত্যন্ত দ্রুত, বিয়েটাও হয়ে যায় বেশ গোপনে। বিয়ের কয়েকমাস পরেই সন্তানের জন্ম দেন অমৃতা। স্বভাবতই গুঞ্জন শুরু হয়ে যায় যে, অমৃতা বিয়ের আগে থেকেই গর্ভবতী ছিলেন।

৫.সেলিনা জেটলি: দুবাইয়ের হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বেশ কয়েকবছর প্রণয়পর্ব চলার পরে সেলিনার সঙ্গে তাঁর বিয়ে হয় ২০১১-এর জুলাইয়ে। পরের মার্চেই যমজ সন্তানের মা হন অমৃতা। বোঝাই হয়, বিয়ের আগেই গর্ভবতী ছিলেন তিনি।

৬.বীণা মালিক: নানা কারণে বিভিন্ন সময়ে ইনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন‌। তাঁর সন্তানধারণের বিষয়টি নিয়েও নানা কথা শোনা যায়। সেগুলির মধ্যে একটি হল, দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হওয়ার সময়েই গর্ভবতী ছিলেন বীণা। এমনকী লোকে এমন কথাও বলে যে, এই সন্তানের প্রকৃত পিতা নাকি বীণার প্রাক্তন এক প্রেমিক।

৭.মহিমা চৌধুরী: ববি মুখোপাধ্যায়ের সঙ্গে মহিমার বিয়ে হয় ২০০৬ সালে। তার আগে বেশ কিছু পুরুষের সঙ্গে প্রণয়সম্পর্কে জড়িয়েছিলেন মহিমা। তারপর তাঁর বিয়ের খবরটা প্রকাশ পায় আচমকাই। আর বিয়ের কয়েক মাসের মধ্যেই এক কন্যা সন্তানের জননী হন তিনি। নিন্দুকেরা বলেন, বিয়ের আগে থেকেই নিশ্চয়ই অন্তঃসত্বা ছিলেন মহিমা।

৮.আনুশকা শঙ্কর: বিখ্যাত সেতার বাদক রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর বিয়ের পূর্বেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। ব্রিটিশ পরিচালক জো রাইটের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মাঝে হঠাৎ করেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এ কণ্ঠশিল্পী। তারপর তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status