|
কৃষি সমৃদ্ধিতে চরভদ্রাসনে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ উদ্বোধন
সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন
|
![]() কৃষি সমৃদ্ধিতে চরভদ্রাসনে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদিত ফসল দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে এবং বাজারে ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজের পচন রোধ ও গুণগত মান বজায় রাখা যাবে, যা কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে। কৃষকদের মাঝে বিনামূল্যে এ ধরনের প্রযুক্তি সরবরাহ সরকারের কৃষিবান্ধব নীতিরই অংশ বলে উল্লেখ করেন বক্তারা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
