ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
গ্রাম আদালত কার্যক্রম জোরদারে চরভদ্রাসনে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 12:25 PM

গ্রাম আদালত কার্যক্রম জোরদারে চরভদ্রাসনে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত কার্যক্রম জোরদারে চরভদ্রাসনে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬ খ্রি.) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন চরভদ্রাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা জাহিদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে, ফলে আদালতের ওপর চাপ কমবে এবং জনগণ সহজেই ন্যায়বিচার পাবে।

এ সভা “বাংলাদেশ গ্রাম্য আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প” এর আওতায় অনুষ্ঠিত হয়, যা স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সভায় গ্রাম আদালতের বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status