ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
৩ মাস ধরে বাবার লালসার শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 18 November, 2019, 5:17 PM

৩ মাস ধরে বাবার লালসার শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা!

৩ মাস ধরে বাবার লালসার শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা!

নোয়াখালীর কবিরহাটে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কন্যা (১২), পিতার লালসার শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় সোমবার অভিযুক্ত পিতা মো. লিটন (৩৫) কে পুলিশে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার নবগ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ের নবগ্রামের নজির মিস্ত্রীরির খেওয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেয়েটি তার মাকে বিষয়টি জানালে রোববার রাতের দিকে অভিযুক্ত পিতা লিটন শশুর বাড়ির লোকজন ডেকে নিয়ে আটক করে মারধর করে। পরে সোমবার সকালের দিকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শ্বশুর বাড়ির লোকজন তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত লিটনকে আসামি করে কবিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন।

পরিবার সূত্রে জানা যায়, মেয়ের মা অনত্র বেড়াতে গেলে বাবা ঘরে থাকে। মায়ের অনুপস্থিতিতে বাবা তার ১২ বছরের কিশোরী মেয়েকে গত ৩ মাস যাবত ধর্ষণ করলে সে অন্তঃসত্বা হয়ে পড়ে। বিষয়টি মা টের পেয়ে মেয়েকে সন্দেহ করলে মেয়ে মাকে তার বাবার অবৈধ সম্পর্ক এর কথা জানিয়ে দেয়। কিন্তু মা প্রথমে বিশ্বাস করতে না পারলেও পরে ঘটনার সত্যতা পেয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত পিতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, নির্যাতিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status