ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ম্যাচের পিচে অনুশীলন করতে না দেওয়ায় ক্ষুব্ধ ভেট্টোরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 November, 2019, 5:12 PM

ম্যাচের পিচে অনুশীলন করতে না দেওয়ায় ক্ষুব্ধ ভেট্টোরি

ম্যাচের পিচে অনুশীলন করতে না দেওয়ায় ক্ষুব্ধ ভেট্টোরি

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিন দিনেও শেষ হয়ে যাওয়ায় ইন্দোরে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। আর অনুশীলন এর মাঝে মাঠের সেন্টার উইকেটে বাংলাদেশ দলকে অনুশীলন করতে না দেওয়া মাঠ কতৃপক্ষের উপর যথারীতি ক্ষেপে গেলেন বাংলাদেশের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

ইন্দোরে অনুশীলন এর সময় ভারতীয় দল সেন্টার উইকেটে অনুশীলন করলেও বাংলাদেশকে সেন্টার উইকেটে অনুশীলন করতে দেওয়া হয়নি। ভারত ও বাংলাদেশ দুই দলই হলকার স্টেডিয়ামে অনুশীলন করে। এ সময় ভারতীয় ক্রিকেটাররা সেন্টার উইকেটে অনুশীলন করেন। বাংলাদেশ দলও নিজেদের প্র্যাকটিস সেশনে সেন্টার উইকেটে অনুশীলন করতে চায়।

কিন্তু মাঠ কতৃপক্ষ বাংলাদেশ কে ম্যাচের পিচ না দেওয়ায় যথারীতি ক্ষুব্ধ হয়ে ওঠেন টাইগারদের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। স্টেডিয়াম কর্তৃপক্ষের যে কর্তা ম্যাচের পিচ দিতে অস্বীকৃতি জানান, তাকে আইসিসির সমান সুযোগ-সুবিধা দেওয়ার নিয়মের কথাও নাকি মনে করিয়ে দিয়েছিলেন ভেট্টোরি।

তবে সেই কর্মকর্তা বলেন – ম্যাচ শেষ হয়ে গেছে, তাই এখানে আইসিসিরও কিছু করার নেই,তাই তাদের সিদ্ধান্তই মেনে নিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status