ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
এবার মাঠেই সতীর্থকে পেটালেন শাহাদাত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 November, 2019, 12:43 PM

এবার মাঠেই সতীর্থকে পেটালেন শাহাদাত

এবার মাঠেই সতীর্থকে পেটালেন শাহাদাত

বছর চারেক আগে ২০১৫ সালে গৃহকর্মীকে নির্যাতন করে আলোচনায় এসেছিলেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন। সে কারণে জেল ও খেটেছিলেন তিনি। এবার আবারও আলোচনায় এলেন জাতীয় দলের সাবেক এই পেসার। তবে এবার সতীর্থকে পিটিয়ে আলোচনায় এলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ এবং শেষ রাউন্ডে এই ঘটনা ঘটান রাজীব। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাচের দ্বিতীয় দিন এই কাণ্ড ঘটান শাহাদাত।

ম্যাচের মাঝে আরাফাত সানিকে বলের এক পিঠ ঘষতে বলেছিলেন রাজীব। কিন্তু কাজটি সঠিকভাবে করতে না পারার কথা জানান সানি। এতেই ক্ষিপ্ত হয়ে পড়েন ঢাকা বিভাগের এই ফাস্ট বোলার। মাঠেই সানিকে চড়-থাপ্পর দেয়া শুরু করেন তিনি। ঘটনাটি সবার নজরে পড়ে। ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে শাহাদাতের বিরুদ্ধে রিপোর্টও করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status