|
চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদের গ্রুপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদের গ্রুপ পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের হালিশহর থানার আই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ফেনী সদর থানার ফরহাদাবাদ ইউনিয়নের দ¶িণ ফরহাদনগর গ্রামের কামাল পাশার ছেলে। তিনি নগরের খুলশী থানাধীন জালালাবাদ হাউজিং সোসাইটির একটি ভবনে বসবাস করতেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, শহিদুল নিজেকে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচয় দিতেন। পাশাপাশি ‘চট্টগ্রাম দ¶িণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’ এবং ‘ফেনী জেলা- শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০ থেকে ১২টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন শহিদুল। এ ছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায় সরকারবিরোধী মিছিল ও সভা-সমাবেশ আয়োজনের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এদিকে গড়যধসসধফ ঝধযরফঁষ ওংষধস নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে তিনি বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। তাঁকে আদালতে হাজির করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
